চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাসায় ঢুকে এক কলেজছাত্রীকে ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণ করার অভিযোগে ৫ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ জুলাই) ভোরে নগরীর চকবাজার থানার জঙ্গিশাহ মাজার গেট এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।
মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক ইয়াছির আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (১২ জুলাই) এই ঘটনায় ধর্ষণের শিকার ওই ছাত্রী চকবাজার থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতার যুবকরা হলো— নগরের চকবাজার থানার বাদুরতলা জঙ্গীশাহ মাজার গেইট এলাকার ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান চৌধুরীর ছেলে মো. মহিউদ্দীন (২২), সিরাজুল ইসলামের ছেলে সাইমুন ইসলাম সাকিব (২২), আবু নাছেরের ছেলে আসিফ ইকবাল (২৫), চান্দগাঁও বারইপাড়া এলাকার জামাল উদ্দীনের ছেলে রাজবির হোসেন নয়ন (২২) ও আনোয়ার হোসেনের ছেলে মোশারফ হোসেন আকাশ (২২)। এদের মধ্যে সাইফুল ইসলাম সাকিব ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, নগরের বাদুরতলা জঙ্গীশাহ মাজারের পূর্ব পাশে আলম ভিলার ৪র্থ তলার একটি ফ্ল্যাটে থাকেন দুই কলেজছাত্রী। সেখানে থেকে তারা বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয় কিছু যুবক চলাফেরার পথে উত্যক্ত করতেন ওই দুই কলেজছাত্রীকে।
গত ৯ জুলাই রাত আটটার দিকে প্রাইভেট শিক্ষক বাসায় আসার পর পরই বাসার দরজা নক করার শব্দ পাওয়া যায। এ সময় দরজার পাশে গিয়ে কে জিজ্ঞেস করতেই ডিবি পুলিশের লোক বলে পরিচয় দেয়। এ সময় ডিবি পুলিশ মনে করে দরজা খোলার সাথে সাথে ৫ যুবক ধাক্কা দিয়েই বাসায় প্রবেশ করে। সবাইকে মারধর করে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, কলেজছাত্রীর গলায় ছোরা ধরে ডিবি পরিচয়ে বাসায় প্রবেশ করা সাকিব ও তার এক সহযোগী ওড়না কেড়ে নিয়ে দুই হাত বেঁধে ফেলে। এরপর সাকিব তাকে ধর্ষণ করে। এসময় তার সহযোগীদের কেউ ধর্ষণের সেই ভিডিও চিত্র ধারণ ও নগ্ন ছবি তোলে। দাবি করা চার লাখ টাকা না দিলে নগ্ন ছবি নেটে ছেড়ে দেয়ার হুমকি দেয় তারা।
মামলায় বলা হয়েছে, ওই যুবকরা কলেজছাত্রী, তার বন্ধু, বান্ধবী ও প্রাইভেট শিক্ষককে সম্পূর্ণ নগ্ন করে এক সাথে বসিয়ে ছবি তোলে। এরপর বাসায় খারাপ কাজ করা হয় জোরপূর্বক এমন স্বীকারোক্তি আদায় করে ভিডিও ধারণ করে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed