শাবি ও সিকৃবির ভর্তি পরীক্ষার সময়সূচী ঘোষণা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচী ঘোষণা করেছে প্রতিষ্ঠানগুলোর উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটি।
বৃহস্পতিবার (১২ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনুষ্ঠিত কমিটির সভায় এই সময়সূচির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভর্তি পরীক্ষা আগামী ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভর্তি পরীক্ষা অনুস্টিত হবে ২৩ নভেম্বর।
এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ভর্তির জন্য ১ থেকে ২৫ সেপ্টেম্বর ফরম বিতরণ এবং ১১ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে আলাদা ভর্তি পরীক্ষা হয় না। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হয়।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য নাসরীন আহমাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামাল উদ্দিন আহাম্মদ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদসহ ৩০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।
Related News
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More



Comments are Closed