Main Menu

কোম্পানীগঞ্জে অধ্যক্ষের উপর হামলার ঘটনায় আটক ২

কোম্পানিগগঞ্জ প্রতিনিধি: কোম্পানিগঞ্জের এম সাইফুর রহমান কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের উপর হামলার ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিল্লাল (২০) ও জুনায়েদকে (২২) তাদের বসত বাড়ি থেকে আটক করা হয়।

কোম্পানিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিলীপ নাথ জানান, অধ্যক্ষ নজরুল ইসলামের উপর হামলার ঘটনায় গত বুধবার রাতে নয়জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। আটক বিল্লাল ও জুনায়েদ মামলার এজহারভুক্ত আসামী। অন্য আসামীদেরও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত রয়েছে।

Share





Related News

Comments are Closed