ছাতকে প্রতিপক্ষের দায়ের কুপে বিদ্যুত শ্রমিক আহত
ছাতক প্রতিনিধিঃ ছাতকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে আহত করেছে আাল-আমিন নামের বিদ্যুৎ শ্রমিককে। সে উপজেলার খুরমা (উত্তর) ইউনিয়নের জামিরখাই গ্রামের আবুল কালামের পুত্র। বৃহস্পতিবার সকালে ইউনিয়নের লক্ষীপাশা গ্রামের ফজর আলীর বসতঘরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষীপাশা গ্রামের আবু বক্করের ঘরে বিদ্যুতের কাজ করতে যায় আল আমিন। এ সময় পাশের ঘরের ফজর আলীর পুত্র আজিজুল হক, খয়রুল হক ও লুৎফুর রহমান তাকে পাশের ঘরে ডেকে নিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। আহত আল আমিন (২৩) কে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আল আমীন বাদী হয়ে লক্ষীপাশা গ্রামের ফজর আলীর পুত্র আজিজুল হক, খয়রুল হক ও লুৎফুর রহমানের বিরুদ্ধে বিকেলে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed