হবিগঞ্জে পানিতে ডুবে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় গাছ থেকে লাফিয়ে পড়ে পুকুরের পানিতে ডুবে মুনসাদ (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল ৫টায় শহরের রাজনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুনসাদ ওই এলাকার নূরে আলমের ছেলে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে মুনসাদ খেলাধূলার এক পর্যায়ে রাজনগর কবরস্থান এলাকায় গাছ থেকে লাফ দিয়ে পুকুরের পানিতে পড়ে। বেশ কিছু সময় খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. ত্রিলোক চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Related News
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More



Comments are Closed