Main Menu

ইউজিসি’র নীতিমালা প্রত্যাখ্যান করল ইবি শিক্ষকরা

শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক) কর্তৃক প্রস্তাবিত অভিন্ন নীতিমালা প্রত্যাখ্যান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম। বুধবার ফোরামের সাধারণ সভায় তারা এ সিদ্ধান্ত নেন। তাদের দাবি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত যে নীতিমালা রয়েছে সেটিই শিক্ষকদের জন্য গ্রহণযোগ্য নীতি। ফোরামের সভাপতি প্রফেসর ড. মো: কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: আলমগীর হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার বিশ্ববিদ্যালয়ের বাঙ্গালী জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সংগঠন ‘শাপলা ফোরম’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক) কর্তৃক প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের অভিন্ন নীতিমালা প্রত্যাখ্যান করতে মতামত দেন। তাদের দাবি এ ধরণের নীতিমালা পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের স্বায়ত্তশাসনের ধারণার পরিপন্থী। শিক্ষক নিয়োগ, পদোন্নতি সংক্রান্ত নীতিমালার প্রচলিত পদ্ধতিই শিক্ষকদের জন্য কার্যকরী। তারা আরো বলেন, নীতিমালায় পদোন্নতির যে সকল শর্ত প্রস্তাব করা হয়েছে সেগুলো বিশ্ববিদ্যালয়সমূহের প্রকিৃতি এবং শিক্ষা ও গবেষণার জন্য বিদ্যমান সুযোগ-সুবিধার সাথে সঙ্গতিপূর্ণ নয়।

Share





Related News

Comments are Closed