হলমার্ক চেয়ারম্যান জেসমিনের ৩ বছরের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামকে তিন বছরের কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
বুধবার (১১ জুলাই) ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আক্তারুজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার আগে জেসমিনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
বিচারক কারাদণ্ডের পাশাপাশি জেসমিন ইসলামকে ২০ লাখ টাকা জরিমানা করেছেন। সাতদিনের মধ্যে এই জরিমানার অর্থ পরিশোধ করতে হবে।
হলমার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির মামলায় গত ২২ মাস ধরে কারাবন্দি আছেন জেসমিন। এই রায়ের জন্য বুধবার তাকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতেই বিচারক রায় ঘোষণা করেন।
২০১৩ সালের ১৩ নভেম্বর দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদ বিবরণী দাখিল করতে জেসমিন ইসলামকে নোটিশ দেয়া হয়। তিনি অত ২৪ নভেম্বর তিন মাসের সময় বৃদ্ধির আবেদন করেন। পরে সাতদিন সময় বাড়ানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেয়ায় ২ ডিসেম্বর দুদক রমনা মডেল থানায় তার বিরুদ্ধে মামলা করে। ২০১৪ সালের ২২ অক্টোবর তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।
ওই মামলায় ২০১৪ সালের ১৯ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ জেসমিনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে আগাম জামিন দেন। এতে স্থগিতাদেশ চেয়ে দুদক ২৭ জানুয়ারি চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। শুনানি নিয়ে ২৯ জানুয়ারি চেম্বার বিচারপতি বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। পরে জামিন মঞ্জুর করে দেয়া আদেশ বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে নিম্ন আদালতে মামলা চালানোর নির্দেশ দেয়া হয়।
২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি জেসমিনের বিরদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। তিনি সেসময় নিজেকে নির্দোষ দাবি করেন। পরবর্তীতে মামলার সাত সাক্ষীর মধ্যে ছয়জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আজ এ রায় দেন।
দুদক সূত্রে জানা গেছে, হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম জনতা ব্যাংক ভবন কর্পোরেট শাখা থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে ৮৫ কোটি টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More



Comments are Closed