বিয়ে করলেন মিঠুনপুত্র মিমো
বিনোদন ডেস্ক : বিয়েটা শেষমেশ হয় কিনা শঙ্কা জেগেছিল। একে তো ধর্ষণের অভিযোগে মামলা, তার ওপর মিলছিল না আগাম জামিন। এদিকে শুভ কাজের দিনক্ষণ আগেই ঠিক করে বসে আছে দুই পরিবার। তাই বিয়ের আয়োজনের সঙ্গে চলছিল পুলিশের জেরা!
শেষ পর্যন্ত মামলার গ্যাঁড়াকল বাধা হতে পারেনি। ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তী মিমো ও দক্ষিণী অভিনেত্রী মাদালসা শর্মা বিয়েবন্ধনে জড়ালেন। গতকাল মঙ্গলবার (১০ জুলাই) তামিলনাড়ুর পার্বত্য অঞ্চল ওটিতে মিঠুনের হোটেলে হিন্দু রীতি অনুযায়ী এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
মালাবদলের পর মিমো ও মাদালসার চার হাত এক হওয়ার সাক্ষী ছিলেন দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা। মিঠুনের মেয়ে দিশানি বেশ আনন্দ-উচ্ছ্বাস করেছেন বর-কনেকে ঘিরে।
শোনা যাচ্ছিল, মিমোর বিরুদ্ধে ভোজপুরি এক অভিনেত্রীর ধর্ষণের অভিযোগ ওঠায় বিয়ে বাতিল হয়ে গেছে! কারণ, তদন্তের অংশ হিসেবে মিমোর বাসায় হাজির হয় পুলিশ। এ কারণে বিয়ের ধুমধাম আয়োজনে ব্যাঘাত ঘটে।
পরে অবশ্য এই ধর্ষণ মামলায় জামিন পেয়েছেন মিমো। ফলে গলায় মালা পরিয়ে ভালোবাসার মানুষকে ঘরে নিয়ে আসতে পেরেছেন তিনি। গত মার্চে ঘরোয়া আয়োজনে তাদের বাগদান হয়। গত ৭ জুলাই জামিন পাওয়ার পর মাদালসার সঙ্গে তার বিয়ের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed