সিসিক নির্বাচনে মেয়র পদে কে কোন প্রতীক পেলেন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সাত প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।
আজ মঙ্গলবার তারা প্রতীক বরাদ্দ পান। প্রতীক বরাদ্দের সময় সমর্থকরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।
বিএনপি মনোনীত প্রার্থী সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী পেয়েছেন দলীয় ‘ধানের শীষ’ প্রতীক।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন দলীয় প্রতীক ‘নৌকা’।
জামায়াতের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের প্রতীক ‘টেবিল ঘড়ি’।
বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম পেয়েছেন ‘বাস’ প্রতীক।
ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী প্রফেসর ডা. মোয়াজ্জেম পেয়েছেন দলীয় প্রতীক ‘হাতপাখা’।
সিপিবি-বাসদের প্রার্থী কমরেড আবু জাফরের প্রতীক ‘মই’।
স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের পেয়েছেন ‘হরিণ’ প্রতীক।
এদিকে প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন মেয়র প্রার্থীরা।
বদর উদ্দিন আহমদ হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিযারতের দরগাহর আশপাশের এলাকায় লিফটেট বিরণ করেন তিনি। এদিকে আজ বাদ আসর নগরীর মির্জাজাঙ্গালে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করবেন বদর উদ্দিন আহমদ কামরান।
এদিকে, বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ পেয়ে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন। সকাল সাড়ে ১১টার দিকে তিনি মাজার জিয়ারত করেন।
মাজার জিয়ারতের পর দরগাহ এলাকায় মানুষের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন সদস্য সাবেক এ মেয়র।
এদিকে আজ বিকেল ৫টায় শাহী ঈদগাহস্থ মিতা কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিলের মাধ্যমে মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হবে।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed