Main Menu

ফেঞ্চুগঞ্জে মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় মনোনিবেশ করে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হলে বেশি বেশি করে মুক্তিযুদ্ধ বিষয়ক বই পড়তে হবে। পাঠ্য বইরের পাশাপাশি আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐহিত্য জানতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধা কর্ণার স্থাপন প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশে নিয়মিত দেয়ালিকা পত্রিক প্রকাশের উদ্যোগ গ্রহণে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন করায় তিনি কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
জেলা প্রশাসক ৯ জুলাই সোমবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজে মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন কালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ কিরীটি ভূষণ আচার্য্য এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আতিকুল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ নুরুল হুদা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সদস্য মঈন উদ্দিন আহমদ, সহকারী প্রধান শিক্ষক খায়রুল হাসান, সহকারী শিক্ষক মোঃ আফজল হোসেন, নিউটন রায়, বিদ্যুৎ রঞ্জন দে, অজন্তা রায়, ডলি বেগম, সাইফুল ইসলাম, পল্লব শর্মা, ইউসুফ আলী প্রমুখ।
এর আগে প্রধান অতিথি জেলা প্রশাসক নুমেরী জামান ফলক উন্মোচনের মাধ্যমে মুক্তিযুদ্ধ কর্ণার এর উদ্বোধন করেন এবং বিভিন্ন ক্লাস রুম পরিদর্শন করেন।

Share





Related News

Comments are Closed