বাঁশখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম জেলার বাঁশখালীতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। আহতদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বাঁশখালী উপজেলার শেখেরখীল রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কক্সবাজারের মো. রুবেল (২৫), বাঁশখালী শেখেরখীলের নুরুল হোসেন (২৮) ও বরিশালের মুলাদী থানার আবদুল লতিফ খান (৬০)।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. জহিরুল ইসলাম পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাঁশখালী থানার উপ-পরিদর্শক লিটন চাকমা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বাঁশখালী উপজেলার শেখেরখীল রাস্তার মাথা এলাকায় মোটরসাইকেল ও পন্যবাহী পিকআপ মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী ও পিকআপের (পন্যবাহী ছোট ট্রাকের) একজন প্রাণ হারান। আহত হন আরো দু’জন। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- সালামত (৪০) ও নুরুল আলম (২০।
এ দুর্ঘটনায় ঘটনায় মোটরসাইকেল ও পিকআপ আটক করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed