Main Menu

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তির তালিকা ১২ জুলাই

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের বিষয়ভিত্তিক মেধা তালিকা ১২ জুলাই প্রকাশ করা হবে। এদিন বিকেল ৪টা থেকে ফল পাওয়া যাবে।

সোমবার (০৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, SMS এর মাধ্যমে nu atmp roll লিখে 16222 নম্বরে Send করে ফল জানা যাবে। আর রাত ৯টায় ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে ফল পাওয়া যাবে।

বিস্তারিত (www.nu.edu.bd অথবা www.nubd.info) থেকেও জানা যাবে।

Share





Related News

Comments are Closed