ডেসটিনির পরিচালক মেজবাহ’র তিন বছর কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সম্পদের বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ডেসটিনির পরিচালক মেজবাহউদ্দিনকে তিন বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (৯ জুলাই ) ঢাকার বিশেষ জজ ৭ এর বিচারক মো. শহিদুল ইসলাম এই রায় ঘোষনা করেন। সংশ্লিষ্ট আদালতের কর্মকর্তা হাবিবুল হাছান জীবন এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘এ মামলায় ৯ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ৭ জন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন। এই মামলার আসামি মেজবাহ শুরু থেকেই পলাতক রয়েছেন।’
প্রসঙ্গত, মামলার অভিযোগে বলা হয়- ডেসটিনির পরিচালক মেজবাহউদ্দিন স্বপনকে তার নিজের ব্যক্তিগত সম্পদের আয়ের উৎস জমা দেওয়া নির্দেশ দেন দুর্নীতি দমন কমিশন। ওই নোটিশে ৭ কার্য দিবসের মধ্যে তথ্য জমা দেওয়া নির্দেশ দেওয়া হয়। কিন্তু মেজবাহউদ্দিন সম্পদের বিবরণী জমা না দেওয়ায় দুর্নীত দমন কমিশনের সহকারী পরিচালক মোজাম্মিল হোসেন ২০১৬ সালের ২৮ জুন দুদক আইনের ২৬ (২) ধারায় মামলা দায়ের করেন। পরে ২০১৭ সালের ২০ মার্চ মামলাটি তদন্ত করে মেজবাহউদ্দিনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত বছরের ২৭ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
Related News
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More



Comments are Closed