Main Menu

ঢাবিতে বহিরাগতদের চলাচল নিষিদ্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বহিরাগতরা চলাচল, অবস্থান কিংবা কোনো ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে।

গত বৃহস্পতিবার (৫ জুলাই) রাতে প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সিদ্ধান্তের বিষয়টি রবিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রশাসন গণমাধ্যমকে জানিয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপট বিবেচনায় সার্বিক অবস্থা পর্যালোচনার জন্য বৃহস্পতিবার রাতে প্রভোস্ট কমিটির সদস্যরা বৈঠকে বসেন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত কতিপয় অনাকাঙিক্ষত ঘটনার তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া উস্কানিমূলক বক্তব্য, গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে প্রভোস্ট কমিটি।

ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী জানান, এ‌ ক্ষে‌ত্রে শিক্ষার্থী-শিক্ষক পু‌লিশসহ সক‌লের সহ‌যো‌গিতায় এ সিদ্ধান্ত কার্যকর করা হ‌বে।

Share





Related News

Comments are Closed