বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার না করার নির্দেশ ইসির
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তার না করতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
শাহাদাত হোসেন চৌধুরী বলেন, আমরা গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনেও এমন নির্দেশনা দিয়েছিলাম। রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষেও ওয়ারেন্ট ছাড়া কাউকে যেনো গ্রেপ্তার না করা হয়, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। ওয়ারেন্ট থাকলে সেটা ভিন্ন বিষয়।
তিনি আরো বলেন, প্রার্থীর এজেন্টদের হয়রানি বন্ধ করতে তাদের নামের তালিকা আগেই নির্বাচন কমিশনে পাঠাতে বলা হয়েছে। যাতে আমরা দেখতে পারি ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে কি না। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই এই তিন সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Related News
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসনRead More
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে পাশে থাকবে ইরান
বৈশাখী নিউজ ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাসRead More



Comments are Closed