গোয়াইনঘাটে নৌকাডুবিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে নৌকাডুবিতে নিখোঁজ আব্দুর রশিদের (২৬) লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বেলা ২টায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রশিদ উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের মাতুরতল গ্রামের ইরফান আলীর ছেলে।
গত বুধবার সন্ধ্যায় উপজেলার কদমতলা এলাকায় নৌকাডুবিতে তিনি নিখোঁজ হন। নিখোঁজের দুদিন পর তার লাশ বন্যার পানিতে ভেসে উঠে।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল জলিল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় চেয়ারম্যান ও স্বজনদের সম্মতিতে ময়না তদন্ত ছাড়াই লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
« হবিগঞ্জে টমটম চাপায় প্রাণ গেলো বালকের (Previous News)
(Next News) বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ ঘিরে এসএমপির নির্দেশনা »
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed