Main Menu

হবিগঞ্জে টমটম চাপায় প্রাণ গেলো বালকের

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের সদর উপজেলার রিচি গ্রামে টমটম চাপায় জয় মিয়া (১০) নামের এক বালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয় মিয়া রিচি গ্রামের আকবর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রিচি ইষাণ কোনা এলাকায় জয় রাস্তা পার হচ্ছিল। এ সময় হবিগঞ্জ থেকে রিচিগামী একটি টমটম তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed