অনশনের ১২ দিন, অসুস্থ দুই শতাধিক শিক্ষক
বৈশাখী নিউজ ডেস্ক: এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ১০ জুন থেকে অবস্থান এবং ২৫ জুন থেকে আমরণ অনশন করছেন নন-এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। সে অনুযায়ী আন্দোলনের আজ ২৭তম দিন এবং অনশন কর্মসূচির ১২তম দিনের মতো পালিত হচ্ছে। শিক্ষক-কর্মচারীদের অনশনে অসুস্থ শিক্ষকের সংখ্যা বাড়ছে।
আন্দোলনে অংশ নিয়ে ইতিমধ্যে প্রায় দুই শতাধিক শিক্ষক-কর্মচারী অসুস্থ হয়েছেন এবং ৫০ জনের বশে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার।
শুক্রবার (৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে সরজমিনে দেখা যায়, কেউ কেউ অনশন স্থলেই স্যালাইন নিয়ে শুয়ে আছেন।
অনশনে অংশ নেয়া শিক্ষকরা বলেন, ‘সারা দেশে প্রায় ২০-২৫ বছর ৮০ হাজার শিক্ষক-কর্মচারী বিনা বেতনে শিক্ষকতা করে আসছেন। তারা পরিবারের সদস্যদের ভরন-পোষণ, চিকিৎসা দিতে না পেরে নিজেরাই বোঝা হয়ে গেছেন। অপরদিকে সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদাও নেই। একটি স্বাধীন দেশে জাতি গড়ার কারিগররা সরকারের অবিবেচক সিদ্ধান্তের কারণে তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ রাষ্ট্র নিরব, মনে হচ্ছে এ শিক্ষকদের প্রতি রাষ্ট্রের কোনো দায়-দায়িত্ব নেই।’
তারা বলেন, ‘চলতি বছরের ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী এমপিওভুক্তির প্রতিশ্রুতি দিলে, শিক্ষকরা আনন্দে আত্মহারা হয়েছিল। কিন্তু ২০১৮-১৯ সালের অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় আবারও শিক্ষকদের গভীর অন্ধকারে তলিয়ে যেতে হচ্ছে। ভাবতে অবাক লাগে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে, শিক্ষামন্ত্রী প্রহসনের এমপিও নীতিমালা করে শিক্ষকদের রাজপথে ঠেলে দিলেন। দিন-রাত রোদ-বৃষ্টির মাঝে শিক্ষকরা পরিবার-পরিজন ছেড়ে রাজপথে অমানবিকভাবে, অস্বাস্থ্যকর পরিবেশে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।’
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে এই আমরণ অনশন কর্মসূচি পালিত হচ্ছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed