কোটা সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে শাবিতে মানববন্ধন
শাবি প্রতিনিধি: সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ শাবিপ্রবি শাখা।
বৃহস্পতিবার (০৫ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ শাবিপ্রবি শাখার যুগ্ম-আহবায়ক মোঃ কামরুজ্জামান তার বক্তব্যে দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার সকল দায়িত্ব সরকারকে বহন করার আহবান জানিয়ে হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। এসময় কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতারকৃত নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।
এর আগে গত শনিবার (৩০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে ০১ জুলাই রোববার মানববন্ধন কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়ার সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বাঁধায় তা পন্ড হয়ে যায়।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed