Main Menu

সিলেটে পুলিশ পরিচয়ে ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহপরাণ থানাধীন মুরাদপুর গ্রামে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জুলাই) ভোর রাতে ১০/১২ জনের একটি ডাকাত দল গ্রামের ইছহাক আলী মঞ্জিলে হানা দেয়। ডাকাতরা প্রথমে পুলিশ পরিচয় দিয়ে দরজায় নক করে। এসময় বাড়ির মালিক হিফজুর রহমানের স্ত্রী লিপি বেগম দরজা খোলার পর ডাকাত দল ঘরের ভেতরে ঢুকে পড়ে। পরে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ২ লক্ষ টাকা সহ ১০ ভরি স্বর্ণালঙ্কার ও জমির দলিলাদি নিয়ে পালিয়ে যায়।
জানা যায়, ডাকাতিকালে বাড়িতে হিফজুর রহমানের স্ত্রী লিপি বেগম তার ২ সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন। ডাকাতরা প্রথমে দরজায় পুলিশ পরিচয় দিয়ে ডাক দেয়। এরপর লিপি বেগম দরজা খুললে ডাকাতরা তার হাত মুখ বেঁধে ফেলে। তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে আলমারী, মিস্ত্রিফের চাবি নিয়ে আলমারীর ভেতর থেকে নগদ ২ লক্ষ টাকা, স্বর্ণালংকার ও জমির দলিলাদিসহ জরুরী কাগজপত্র নিয়ে যায়।
খবর পেয়ে বৃহস্পতিবার সকালে শাহপরাণ থানার এসআই সোলেমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

Share





Related News

Comments are Closed