Main Menu

মির্জা ফখরুল হাসপাতালে

বৈশাখী নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চাচার জানাজায় অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকালে ছোট চাচার জানাজার নামাজে অংশ নিতে গিয়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সকাল ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।’

রিজভী আরও জানান, ‘মির্জা ফখরুল ইউনাইটেড হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক মনিরুজ্জামানের তত্ত্বাবধানে রয়েছেন। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।’

Share





Related News

Comments are Closed