Main Menu

সিলেটে সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে সুরমা নদীর পানি তিনটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টায় রেকর্ডকৃত হিসাব অনুযায়ী কানাইঘাটে সুরমা বিপদসীমার ১৩ দশমিক ৩৯, সিলেটে ১০ দশমিক ৪৪ ও জকিগঞ্জের আমলশীদে ১৪ দশমিক ৮৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

প্রতিদিনই এসব পয়েন্টে পানি দ্রত বাড়ছে। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কানাইঘাটে সুরমার পানি বিপদসীমার ১২ দশমিক ৯৫, সিলেটে ১০ দশমিক ২১ ও আমলশীদে ১৪ দশমিক ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

অপর দিকে বরাকের অন্য শাখা, কুশিয়ারা নদীর পানি এখনও কোথাও বিপদসীমা অতিক্রমের খবর পাওয়া যায়নি।

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিয়ানীবাজার উপজেলার শেওলায় কুশিয়ারা নদীর বিপদসীমার ১২ দশমিক ৫১ সেন্টিমিটার নিচ দিয়ে প৫্রবাহিত হচ্ছিল।

গত কয়েকদিনের টানা বৃস্টিপাত ও উজানে ভারতের আসাম ও মেঘালয়ে অতিবৃষ্টির কারণে পানি আরও দ্রত বৃদ্ধি পাবে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। আর তাই বন্যার পদধ্বনিতে শংকিত সিলেটবাসী।

Share





Related News

Comments are Closed