Main Menu

গোলাপগঞ্জে শিশু ধর্ষণ, যুবক আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত শব্বির আহমদ (১৮) কে আটক করেছে গোলাপগঞ্জ থানা পুলিশ।

এদিকে ধর্ষণের শিকার ওই শিশুকে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) তে ভর্তি রয়েছে। রোববার (০১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নুরুপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, ওই রাতে একই এলাকার নিজাম উদ্দিনের পুত্র শাব্বির আহমদ (১৮) শিশুটির ঘরে জোরপূর্বক প্রবেশ করে। এর পর শিশুটির বৃদ্ধ মা-বাবাকে জিম্মি করে শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এর পর শিশু ও তার পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। সোমবার (০২ জুলাই) সকালে বিষয়টি পুলিশকে জানালে গোলাপগঞ্জ থানার এসআই হেলালের নেতৃত্বে একদল পুলিশ দুপুরে রণকেলী থেকে ধর্ষক শাব্বির আহমদকে আটক করে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার ওসি (অপারেশন) দেলোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর আমরা অভিযুক্ত শাব্বিরকে আটক করেছি। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed