ছাতকে অপহৃত কিশোরী উদ্ধার, আটক ১
ছাতক সংবাদদাতা: ছাতকে অপহরণের দুই মাস পর সামিয়া আক্তার প্রীতি নামে এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। সে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের শক্তিয়ারগাঁও গ্রামের আঙ্গুর মিয়ার কন্যা।
সোমবার (০২ জুলাই) সকালে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নুর মোহাম্মদ খান ও এএসআই মফিজুল ইসলাম জাউয়াবাজার ইউনিয়নের বানায়াত গ্রাম থেকে তাকে উদ্ধারের সময় অপহরণের ঘটনায় জড়িত শক্তিয়ারগাঁও গ্রামের আলা উদ্দিনের পুত্র ইসলাম উদ্দিন (৩০)কে আটক করেন।
জানা যায়, গত ২৮ এপ্রিল ভোরে সামিয়া আক্তার প্রীতিকে নিজ বাড়ী থেকে একই গ্রামের আলা উদ্দিনের ছেলে ইসলাম উদ্দিনসহ ৬ জন মিলে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পরদিন ২৯ এপ্রিল ওই কিশোরীর পিতা আঙ্গুর মিয়া ছাতক থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক নুর মোহাম্মদ খান বলেন, অপহৃতা কিশোরী সামিয়া ও গ্রেফতারকৃত ইসলাম উদ্দিনকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed