যশোরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বৈশাখী নিউজ ডেস্ক : যশোরের বুকভরা বাঁওড়ে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
গতকাল রোববার রাতে বাংলাদেশ বিমান বাহিনীর কে-৮ ডব্লিও নামের একটি বিমান যশোর সদর উপজেলার বুকভরা বাওড়ের মধ্যে বিধ্বস্ত হয়।
এ ঘটনায় ২ পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন স্কোয়াড্রেন লিডার এনায়েত করিম ও স্কোয়াড্রেন লিডার সিরাজুল ইসলাম।
যশোর বিমান বন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান জানিয়েছেন, রোববার রাত ৯টা ২০ মিনিটে যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর সেটি যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাওড়ের মধ্যে পড়ে যায়। বিমানটিতে দুজন পাইলট ছিলেন।
বিমানটি চালাচ্ছিলেন স্কোয়াড্রন লিডার মো. সিরাজুল ইসলাম এবং স্কোয়াড্রন লিডার এনায়েত কবির পলাশ। তারা দুইজনই নিহত হন বলে নিশ্চিত করে আইএসপিআর।
বিমানটি যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে রাত্রীকালীন প্রশিক্ষণের উদ্দেশে উড্ডয়ন করে বলে জানায় তারা।
কী কারণে বিমানটি দুর্ঘটনায় পড়ল, তা জানা যায়নি। ঘটনাটি তদন্তের জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed