একই পরিবারের ১১ জনের ঝুলন্ত লাশ উদ্ধার
অান্তর্জাতিক ডেস্ক : ভারতের নয়াদিল্লির একটি বাসায় এক পরিবারের ১১ জন সদস্যের চোখ বাঁধা ও ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে বুরারির কাছের এলাকা শান্ত নগর থেকে এসব লাশ উদ্ধার করা হয়। পুলিশের বরাত দিয়ে এখবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
নিহতদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী ও চার মেয়ে রয়েছে। ভেন্টিলেটরের সঙ্গে লাগানো একটি লোহার গ্রিলে তাদের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাদের সবারই কাপড় দিয়ে চোখ বাঁধা ছিল। পুলিশ ধারণা করছে সবাই আত্মহত্যা করেছেন।
এনডিটিভি জানায়, দশজনের লাশ ঝুলন্ত ছিল। বৃদ্ধ এক মহিলার লাশ মেঝেতে উদ্ধার করা হয়। তাদের হাত পেছনে বাঁধা ছিল। পরিবারটি প্রায় বিশ বছর ধরে এই এলাকায় বাস করত।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। জানিয়েছেন পুলিশের তদন্ত চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, বাড়িটি একজন প্লাইউড ও ডেইরি ব্যবসায়ীর। আনুমানিক সকাল ৮টার দিকে এক প্রতিবেশী ওই ব্যবসায়ীকে ডাকতে গেলে দেখেন দরজা খোলা। ভেতরে ব্যবসায়ীসহ পরিবারের সবাইকে ঝুলন্ত অবস্থায় দেখেন। ওই প্রতিবেশীই পুলিশকে খবর দেন।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, প্রতিবেশী আমাদের বলেছেন সাধারণত নিহতের পরিবারের বাসার দরজা বন্ধ থাকে। কিন্তু রবিবারে খোলা ছিল। আমরা অনুসন্ধানের করছি ঘটনাটি আত্মহত্যা নাকি এই হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কেউ জড়িত।
ঘটনাস্থলের আশপাশের মানুষদের জিজ্ঞাসাবাদ এবং সিসিটিভি ফুটেজ স্ক্যান করছে পুলিশ। সেন্ট্রাল রেঞ্জের যুগ্ম পুলিশ কমিশনার রাজেশ খুরানা জানান, কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।
Related News
সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলা থেকে ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম বদরউদ্দিন আহমদRead More
মৌলভীবাজারে ৪ হত্যা মামলার রায়, ১০ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে পৃথক চারটি হত্যা মামলায় গত দুই মাসে ১০ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed