দক্ষিন সুরমায় বাস চাপায় পথচারী নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারে এনা পরিবহনের বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
আজ রোববার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শামসুল ইসলাম (৩২)। তিনি বিশ্বনাথের দশঘর গ্রামের বাসিন্দা।
জানা যায়, নাজিরবাজারে দ্রুতগতির এনা বাস শামসুলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তবে এনা পরিবহনের ওই বাস ও তার চালককে আটক করা যায়নি বলে জানিয়েছেন ওসি খায়রুল ফজল।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed