ভোলাগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ১৭ বোমা মেশিন ধ্বংস
কোম্পানীগঞ্জ (সিলেট) সংবাদদাতা : কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে গতকাল শনিবার টাস্কফোর্সের অভিযানে ১৭টি ‘বোমা মেশিন’ (অবৈধ পাথর উত্তোলন যন্ত্র) জব্দ করে ধ্বংস করা হয়েছে।
কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানার নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ, বিজিবি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা অংশ নেন।
টাস্কফোর্স সূত্র জানায়, টাস্কফোর্সের নিয়মিত অভিযান সত্ত্বেও ভোলাগঞ্জের ১০ নম্বর ও রেলওয়ে বাংকার এলাকায় বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন অব্যাহত রাখে একটি পাথর খেকো চক্র। খবর পেয়ে টাস্কফোর্স সেখানে অভিযান চালায়। শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে অভিযান। টানা ৭ ঘন্টার এ অভিযানে ১৭টি বোমা মেশিন জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা জানান, টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed