ছাতকে ইউপি চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে আওয়ামীলীগ নেতা ফারুক মিয়া হত্যাকান্ডের ঘটনায় উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিলাল আহমদসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার সুনামগঞ্জের অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম মজুমদারের আদালতে এ মামলা দায়ের করেন নিহতের স্ত্রী রেহেনা বেগম। এজাহারে এমপি মুহিবুর রহমান মানিকের চাচাতো ভাই বিলাল আহমদকে আসামী করায় থানা পুলিশ মামলা গ্রহন করেনি। একাধিকবার থানা পুলিশের কাছে ধর্না দিয়ে অবশেষে আদালতে এ মামলা দায়ের করেছেন রেহেনা বেগম। আদালত থানায় মামলাটি এফআইরভুক্ত করার নির্দেশ দিয়ে ৫দিনের মধ্যে হত্যা মামলা গ্রহন না করায় ছাতক থানার ওসিকে ৪কার্য দিবসের মধ্যে কারন দর্শাতেও বলা হয়েছে।
উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের পুরান মৈশাপুর গ্রামের মৃত মাষ্টার আব্দুস সাত্তারের পুত্র, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সাংগঠনিক সম্পাদক, ব্যবসায়ী ফারুক মিয়া গত শুক্রবার নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। পরদিন শনিবার সকালে গ্রাম সংলগ্ন পাতলাচুড়া বিলের কচুরিপনায় পড়ে থাকা তার ব্যবহৃত জুতা ও লুঙ্গি এবং রোববার দুপুরে এ বিল থেকেই তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। ফারুক মিয়া হত্যাকান্ডের ঘটনায় তার স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিলাল আহমদসহ ১০ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশ এ এজাহার গ্রহন করেনি।
মামলার বাদীনী নিহত ফারুক মিয়ার স্ত্রী রেহেনা বেগমের অভিযোগ, মামলার এজাহার থানার বড়কর্তার (অফিসার্স ইনচার্জ) পছন্দ হয়নি। যে কারনে ওসি মামলা নিতে অভিযোগের ভাষা পরিবর্তন ও ইউপি চেয়ারম্যানের নাম বাদ দিয়ে অভিযোগ দায়েরের পরামর্শ দেন। মামলার বাদী এজাহার পরিবর্তন বা আসামীর নাম বাদ না দেয়ার শর্তে অটল থাকায় গত ৫ দিনেও আলোচিত এ হত্যাকান্ডের ঘটনায় কোন মামলা হয়নি।
এদিকে ছাতক থানার এসআই অরূপ সাগর বাদী হয়ে একই ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে থানায় মঙ্গলবার রাতে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিহতের ভাই আকিক মিয়া জানান, ঘটনার পরদিন থেকেই থানায় এজাহার নিয়ে একাধিকবার যাওয়া হয়েছে। মামলার আসামীদের রক্ষা করতে থানার ওসি সে সময় থেকেই বিভিন্ন অজুহাত সৃষ্টি করে যাচ্ছেন। মঙ্গলবার রাতে নিহতের পরিবারের অজান্তেই থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এটি ওসির একটি সাজানো নাটক।
ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, ফারুক মিয়া হত্যাকান্ডের ঘটনায় এসআই অরূপ সাগর বাদী হয়ে থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে।
নিহতের স্ত্রী রেহেনা বেগম যে এজাহার থানায় দিয়েছিলেন তা পরিবর্তন করে দায়ের করার কথা বলা হলে তিনি এজাহার পরিবর্তন করে আর থানায় আসেননি।
এদিকে খুনের ৬ দিন গড়িয়ে গেলেও ফারুক মিয়া হত্যাকান্ডের জড়িত খুনীদের গ্রেফতার করতে পারছে না পুলিশ। আলোচিত এ হত্যাকান্ড নিয়ে পুলিশের ভুমিকা সাধারন মানুষকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এ সময় থানার ওসি (অপারেশন) ও একজন এসআই মোবাইল ফোনে লিখিত এজাহারের ছবি তুললে থানার অভ্যন্তরেই পুলিশ কর্মকর্তাদের সাথে আওয়ামীলীগ নেতৃবৃন্দের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে মোবাইল থেকে এজাহার কপির ছবি ডিলেট করতে বাধ্য হন ওই দুই কর্মকর্তা। বাদী পক্ষের লোকজন সংঘত কারনেই প্রশ্ন তুলেছেন অভিযোগপত্র গ্রহন না করে অভিযোগ পত্রের ছবি তুলে থানার ওই দুই কর্মকর্তা কাকে দেখিয়ে খুশি করতে চাচ্ছেন। আওয়ামীলীগ নেতা নিহত ফারুক মিয়া হত্যাকান্ডের মামলা নিয়ে পুলিশের নাটকিয়তা নিয়ে উপজেলা জুড়েই বইছে আলোচনা-সমালোচনার ঝড়।
এছাড়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন আওয়ামীলীগ নেতা ফারুক মিয়া হত্যাকান্ডের মুল পরিকল্পনাকারী এমপি মুহিবুর রহমান মানিকের চাচাতো ভাই ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মিছিল-সমাবেশ অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে বুধবার বিকেলে শহরে বিশাল শোক র্যালী ও দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন তালুকদার ধলা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, আবরু মিয়া তালুকদার, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী. জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, আওয়ামীলীগ নেতা শাহীন আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, আখলাকুর রহমান, সাইফুল ইসলাম, রুহুল আমিন তালুকদার, নিজাম উদ্দিন, কল্যানব্রত দাস, নুর উদ্দিন, কামাল উদ্দিন, আজাদ মিয়া মেম্বার, মানিক মিয়া,এমএ কাদের, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন চয়ন, পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, ছাতক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী, সহ সভাপতি আব্দুল কাদির প্রমুখ।
Related News
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More
তাহিরপুরে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকেRead More



Comments are Closed