শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ২৭-২৮ জুলাই
বৈশাখী নিউজ ডেস্ক : আগামী ২৭ জুলাই এবং কয়েকটি দেশে ২৮ জুলাই শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ স্থায়িত্ব হবে ১ ঘণ্টা ৪৩ মিনিট।
জ্যোতির্বিজ্ঞানী বলছেন, এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে লালচে রং ধারণ করবে চাঁদ। আর চাঁদের এই অবস্থার নাম দেওয়া হয়েছে ‘ব্লাড মুন’। এ সময় চাঁদ পৃথিবীর ছায়ার সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন এলাকাটি অতিক্রম করবে। তাই চন্দ্রগ্রহণটি দীর্ঘ সময় ধরে চলবে। একই কারণে চাঁদের পৃষ্ঠে লালচে আভার সৃষ্টি হবে।
এ মহাজাগতিক দৃশ্য ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশের দেশগুলো থেকে দেখা যাবে । এশিয়ার বেশিরভাগ দেশ থেকে ২৭ জুলাই দিনগত মধ্যরাতের পর অথবা ২৮ জুলাই ভোর থেকে চন্দ্রগ্রহণ উপভোগ করা যাবে।
উল্লেখ্য, সূর্য, পৃথিবী ও চাঁদ যখন একই সরল রেখায় অবস্থান করে এবং পৃথিবীর ছায়া সরাসরি চাঁদকে ঢেকে ফেলে তখন চন্দ্রগ্রহণ দেখা যায়।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed