খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা মহানগরীর বাগমারা এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক বিক্রেতা নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- বাগমারা এলাকার মো. বাবুলের ছেলে রাজু ও মিস্ত্রিপাড়া খালপাড় এলাকার সুলতান শেখের ছেলে মানিক শেখ।
খুলনা সদর থানার এসআই সুভেন্দু জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে রাজু ও মানিক শেখকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাত সোয়া ৩টার দিকে তাদের নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধারে বাগমারা মেইন রোড এলাকায় যায় পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে রাজু ও মানিক গুলিবিদ্ধ হয়ে। পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন তাদের খুমেকে চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ২ রাউন্ড গুলি, ১৫০ পিস ইয়াবা, দুটি রামদা, দুটি ছোরা উদ্ধার করা হয়েছে। নিহত ২ জনের বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ৫টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed