গোলাপগঞ্জে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাজমহল সহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৫ জুন) উপজেলার ভাদেশ্বর মোকামবাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জি।
অভিযানে মিষ্টিতে ক্ষতিকর রং ব্যবহার করার কারণে রাজমহল এন্ড কোং-কে ২ হাজার, সুন্দরবন ফুডস-কে ১ হাজার ও দু’টি মুদি দোকানকে দেড় হাজার টাকা সহ মোট সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন্ত ব্যানার্জি।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed