সিলেট সহ ১৩টি রেল স্টেশনে ওয়াই-ফাই সেবা চালু
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ রেলওয়ে স্টেশনগুলোতে তথ্যপ্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। এরই মধ্যে ১৩টি রেলওয়ে স্টেশনে ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে এবং এ সুবিধার আওতায় আসছে আরও ১২টি স্টেশন।
২৪ জুন, রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এ ছাড়া ৬টি আন্তঃনগর ট্রেনেও সার্বক্ষণিক ওয়াই-ফাই সেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ রেলওয়ের ঢাকা, ঢাকা বিমানবন্দর, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, বগুড়া, দিনাজপুর, রংপুর, যশোর ও খুলনা এই ১৩টি রেলওয়ে স্টেশনে ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে।
আরও ১২টি রেলওয়ে স্টেশনে (লাকসাম, আখাউড়া, চাঁদপুর, জামালপুর, ভৈরব বাজার, ঈশ্বরদী, পার্বতীপুর, সৈয়দপুর, লালমনিরহাট, নরসিংদী, ঢাকা ক্যান্টনমেন্ট ও বনানী স্টেশন) শিগগিরই এ সেবা চালু হবে।
এ ছাড়া রেলওয়ের ছয়টি আন্তঃনগর ট্রেনে (সোনার বাংলা, সুবর্ণ, পারাবত, সুন্দরবন, একতা ও ধূমকেতু) শীতাতপ নিয়ন্ত্রিত কোচগুলোতে ফ্রি ওয়াই-ফাই সেবা প্রদানে রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে বাংলাদেশ রেলওয়ের চুক্তি সই হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়সম্পর্কিত কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, মুহাম্মদ মিজানুর রহমান, মো. সিরাজুল ইসলাম মোল্লা ও ইয়াসিন আলীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ রেলওয়ে কল্যাণ ট্রাস্টের অধীনে কি পরিমাণ ভূমি রয়েছে এবং চট্টগ্রামের রেলস্টেশন রোডে কল্যাণ ট্রাস্টের অধীন টিনশেড মার্কেটের মাস্টারপ্ল্যান অনুযায়ী বহুতল ভবন নির্মাণ, বাংলাদেশ রেলওয়ের বেদখলকৃত জমির পরিমাণ এবং বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের কর্মকর্তারা কে কোথায়, কতদিন কর্মরত আছেন, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed