রেল ব্রিজে সেলফিতে প্রান গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-ভৈরব মেঘনা নদীর উপর নির্মিত নতুন রেল ব্রিজে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (১৮) এক যুবক নিহত হয়েছেন।
রবিবার দুপুরে রেল ব্রিজের প্রথম স্পেনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ভৈরব রেলওয়ে থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, আশুগঞ্জ মেঘনা নদীর উপর নির্মিত ভৈরব রেল ব্রিজের আশুগঞ্জ অংশের প্রথম স্পেনের কাছে অজ্ঞাত যুবকটি ঢাকাগামী একটি ট্রেনের সামনে সেলফি তুলতে যান। এ সময় অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করলেও নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed