Main Menu

পূর্ব জাফলং ইউপি নির্বাচনে ১০ জনের মনোনয়ন জমা

গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন রোববার (২৪ জুন) বিকেল পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন মো. জয়দুল ইসলাম, ইব্রাহীম আলী, কামাল হোসেন, বাবুল ভূইয়া, মো. আক্তার হোসেন ভূইয়া, শ্রী গোপাল শর্মা, আহমদ আলী, মো. আমির হোসেন, মো. জয়নাল আবেদিন ও জহিরুল ইসলাম জহির।

২৬ জুন মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রার্থীতা প্রত্যাহার ও ৪ জুলাই প্রতীক বরাদ্দের পর প্রচার-প্রচারণা শেষে আগামী ২৫ জুলাই বুধবার ওয়ার্ডটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইকরামুল হাসান ওই ওয়ার্ডে পুনরায় নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৫ এপ্রিল ওই ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য লিটন মিয়ার মৃত্যুর পর সদস্য পদটি শূণ্য হয়।

Share





Related News

Comments are Closed