তাহিরপুরে স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগে যুবক আটক
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৭ম শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক আরিফ মিয়া (২৫)কে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ধর্ষক উপজেলার সদর ইউনিয়নের দুতমা গ্রামের আশরাফ মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে উজান জামালগড় গ্রামের মহিলা ইউপি সদস্যার মেয়েকে পাশ্ববর্তি দুতমা গ্রামের আরিফ মিয়া মেয়েটির নিজ বাড়ি থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার (আরিফ) নিজ বাড়িতে এনে জোর করে ধর্ষন করে মধ্য রাতে পাশের মাটিয়ার হাওরে ফেলে রেখে চলে যায়। ২৩ জুন শনিবার সকালে মেয়েটি তার পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানালে শনিবার সন্ধার পর তাহিরপুর থানায় অভিযোগ দাখিল করার পর অভিযুক্ত আরিফকে রাতেই ওসি নন্দন কান্তি ধরের নেতৃত্বে এসআই আমির ও এএস আই রেজাউর রহমানের সহযোগীতায় আটক করা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ দাখিল করার পর পরই অভিযান চালিয়ে আসামীকে আটক করা হয়েছে। তার বিরোদ্ধে শিশু ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। মেয়েটি আমাদের হেফাজতে আছে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed