শ্রীমঙ্গলে ধরা পড়লো বিরল প্রজাতির মাছ
শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি মাছ। মঙ্গলবার (১৯ জুন) বিকেলে স্থানীয় জাহাঙ্গীর মিয়ার জালে উপজেলার মতিগঞ্জ এলাকার বিলাস নদীতে থেকে মাছটি ধরা পড়ে।
কালো বর্ণের শরীরে হালকা হলুদ রংয়ের ছাপ লাগানো এক ফুট লম্বাকৃতির মাছটির কাঁটাযুক্ত শরীরে কোনও আঁশ নেই। মুখমণ্ডল বেশ বড় এবং মুখ নিচের দিকে দেখা যায়। মাছটির ওজন আনুমানিক দুই কেজি।
এরপর মাছটি স্থানীয় বাজারে বিক্রির জন্য নিয়ে যান জাহাঙ্গীর মিয়া। প্রথমে মতিগঞ্জ বাজার, পরে সাতগাঁও ও লছনা বাজারে মাছটিকে নিয়ে অনেক্ষণ ঘুরেন তিনি। সন্ধ্যার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের পশ্চিম আলিশারকুল গ্রামের আদর মিয়া শখের বশে সাড়ে তিনশ টাকায় মাছটিকে কিনে বাড়িতে নিয়ে যান। রাতভর বড় একটি পাত্রে পানি ভর্তি করে সেখানে মাছটিকে রেখে পরদিন বুধবার (২০ জুন) সকালে বাড়ির পুকুরে মাছটিকে ছেড়ে দেন। এসময় খবর পেয়ে বিরল প্রজাতির এই মাছটিকে এক নজর দেখতে আদর মিয়ার বাড়িতে আশপাশের লোকজন ভিড় করেন।
এ ব্যাপারে জেলে জাহাঙ্গীর মিয়া জানান, জালে হঠাৎ করে এ ধরনের একটি অপরিচিত মাছ দেখে প্রথমে চমকে ওঠেন তিনি। পরে এটিকে বিক্রির জন্য বাজারে নিয়ে যান। এসময় সাতগাঁও বাজারের পল্লীচিকিৎসক মলয় সরকার মাছটির ছবি তুলে তার ফেসবুকে প্রচার করেন। খবর পেয়ে মাছটিকে দেখতে ও কিনতে অনেকেই তার সঙ্গে যোগাযোগ করেন।
মাছটির ক্রেতা আদর মিয়া বলেন, এই মাছটিকে তিনি জীবনে প্রথম দেখেছেন। তাই এটিকে বাড়ির পুকুরে পালনের জন্য কিনে নিয়েছেন তিনি।
শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, এটি দেশীয় কোনও মাছ নয়। এটি একটি বিদেশি জাতের সামুদ্রিক মাছ। মাছটির নাম সাকার। এই প্রজাতির মাছগুলোকে সাধারণত অ্যাকুরিয়ামের দোকানে কিংবা বাসা-বাড়িতে সাজানো শো-পিচের মধ্যে বেশি দেখা যায়। এরা সাধারণত শেওলা ও পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। তবে এ জাতীয় মাছ পুকুরে চাষাবাদ কিংবা খাওয়ার উপযোগী নয়।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed