দেশের প্রথম বাইসাইকেল শেয়ারিং সেবা চালু
বৈশাখী নিউজ ডেস্ক : দেশে প্রথমবারের মতো চালু হয়েছে স্মার্টফোনের অ্যাপ ভিত্তিক বাইসাইকেল শেয়ারিং সেবা ‘জোবাইক’। মঙ্গলবার পর্যটন নগরী কক্সবাজারে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু হয়।
এর আগে গতকাল সোমবার শহরের কলাতলীর ডলফিন পয়েন্টে জোবাইক গ্রাহকসেবা কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করেন জোবাইকের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী প্রধান মেহেদী রেজা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহ প্রতিষ্ঠাতা মোহাম্মদ আজহারুল কুদরত খান ও পাবলো অ্যাগুয়ো এবং অপারেশন ম্যানেজার ইসতিয়াক আহমেদ শাওন।
জানা গেছে, ছেলে-মেয়ে উভয়ের ব্যবহার উপযোগী করে তৈরি জোবাইকের স্মার্ট এই সাইকেলের সঙ্গে আছে অত্যাধুনিক লক, সোলার প্যানেল, জিপিএস ইত্যাদি। লক খোলার জন্য দরকার হবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ। অ্যাপটি ডাউনলোড করে একটি অ্যাকাউন্ট খুলে সাইকেলের সঙ্গে থাকা কিউআর কোড স্ক্যান করে সাইকেলটি ব্যবহার করা যাবে। পরীক্ষামূলক পর্যায়ে কক্সবাজারের কলাতলী, সুগন্ধা এবং লাবণী পয়েন্ট থেকে এই সেবা নেওয়া যাবে।
কক্সবাজারকে কেনো বেছে নেওয়া হলো এমন প্রশ্নের জবাবে জোবাইকের প্রতিষ্ঠাতা মেহেদী রেজা বলেন, কক্সবাজার বাংলাদেশের পর্যটন রাজধানী। এখানের দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণ সহজ করতেই আমাদের এই উদ্যোগ। আশা করি, দেশের ট্যুরিজম ইন্ড্রাস্ট্রি এবং দেশের যোগাযোগ ব্যবস্থার ডিজিটালাইজেশনে জোবাইক ভূমিকা রাখবে। কেননা বাইসাইকেল একটি সহজ, পরিবশে বান্ধব এবং স্বাস্থকর বাহন।
তিনি আরও বলেন, কম দূরত্বের পথ অতিক্রম করার জন্য সাইকেল ব্যবহারকে উদ্বুদ্ধ করছে জোবাইক। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং পরবর্তীতে সারাদেশে এই সেবা চালু হবে।
এদিকে, পরিবেশ বান্ধব, স্বাস্থ্যকর এবং গ্রিন এই ট্রান্সপোর্টেশন ব্যবস্থা চীন, সিঙ্গাপুরসহ ইউরোপের দেশগুলোতে বেশ জনপ্রিয়।
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের উন্নয়নকর্মীদের কার্যক্রমকে সহজ করার জন্য এই সেবা বিনামূল্যে চালু করেছে জোবাইক। আগামী মাসের প্রথম সপ্তাহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও এই সেবার পরীক্ষামূলক কাজ শুরু হবে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed