রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন জানান, শেখ হাসিনা রাষ্ট্রপতির সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক সৌদি আরব, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভারত এবং কানাডা সফর সম্পর্কে রাষ্ট্রপতির কাছে অবহিত করেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ সময় ভারতের আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার (ডি-লিট) ডিগ্রি অর্জন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে পৌঁছলে আবদুল হামিদ তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
এ সময় বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed