কাঠাঁলতলী প্রবাসী কল্যান পরিষদের ঈদ পূনর্মিলনী
প্রবাস ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাঠাঁলতলী (মৌলভীবাজার) প্রবাসী কল্যাণ পরিষদ কাতারের উদ্যোগে এক বর্নাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে গতকাল সোমবার কাতারের দোহা শহরের সারে-আসমাকস্থ মাসকুরা রেষ্টুরেন্টে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি সেখানে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের মিলনমেলায় পরিনত হয়।
পরিষদের সভাপতি কবির আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী এবং পরিষদের উপদেষ্ঠা মখলিছুর রহমান।
সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কাঠালতলী এলাকাবাসীদের সংগঠনের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক কফিল উদ্দিন।
অনুষ্ঠানে আগত সকলেই একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির উন্নয়নের জন্য কাজ করার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক শরিফুল হক সাজু, কলিম আহমদ, ফজলুল করিম, মাহবুবুর রহমান চৌধুরী, সাইদ আহমদ, খলিলুর রহমান, আবুল হাসান, আব্বাস উদ্দিন, আব্দুর রহিম, ওলিউর রহমান সেলিম, আহমদ জমির রাজ ও এম এ রাজ্জাক প্রমুখ।
Related News
স্পেন থেকে দেশে ফেরার পথে দোহায় হার্ট অ্যাটাকে মৃত্যু প্রবাসীর
প্রবাস ডেস্ক: স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদRead More
প্রবাসে নিখোঁজ হবিগঞ্জের রিফাত, দেশে উৎকন্ঠায় পরিবার
প্রবাস ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটিRead More



Comments are Closed