ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ওসমানীনগর সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরে গত শনি ও রবিবার সিলেট-ঢাকা মহাসড়কে পৃথক দুর্ঘটনায় ২জন নিহত এবং ৫জন আহত হয়েছেন।
জানা যায়, গত রবিবার সকাল ১০টার দিকে গাজিপুর থেকে ১০-১২টি মোটরসাইকেল নিয়ে আসা একটি পর্যটক দল মহাসড়কের কুরুয়া এলাকায় পৌছলে বিপরীত মুখি পিকআপ ভ্যানের সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সঘর্ষ হয়। এসময় পিকআপ ভ্যানে থাকা রিজিয়া বেগম (২৭) নামক এক মহিলা ভ্যান থেকে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দূর্ঘটনায় অজ্ঞাতনামা মোটর সাইকেল আরোহী এক যুবক আহত হন।
এদিকে গত গত শনিবার বিকেলে মহাসড়কের নাজির বাজার এলাকায় অজ্ঞাতনামা গাড়ি এক পথচারি যুবককে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
এছাড়া শনিবার বিকেলে অল্পের জন্য যাত্রিবাহী একটি বাসের অর্ধশতাধিক যাত্রী প্রাণে রক্ষা পান। মহাসড়কের সাদীপুর ব্রীজে একটি রিকশাকে বাচাতে গিয়ে যুগান্তর পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সাদীপুর ব্রীজের রেলিয়ে আটকে গেলে গাড়ির যাত্রীরা রক্ষা পায়। এসময় রিকশায় থাকা সাদীপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের পাপ্পু (১৪), আশরাফুল (১৭) আসমা বেগম (৩২) তার শিশু সন্তার জবা (৬) আহত হন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল চন্দ্র ভৌমিক ও হাইওয়ে পুলিশের তামাবিল ফাড়ির ইনচার্জ এসআই মাসুদ।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed