চুনারুঘাটে সড়ক দূর্ঘটনায় শিক্ষক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় বাগবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদার হোসেন (৪৫) নিহত হয়েছেন।
শনিবার (১৬ জুন) বেলা ১১ টায় পৌরশহরের উত্তর বাজারে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে বলে জানান, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কেএম আজমিরুজ্জামান। নিহত দিদার হোসেন বাগবাড়ী গ্রামের আব্দুল রউফের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি মটরসাইকেলে করে আরোহী নিহত দিদার হোসেন ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে পৌরশহরের উত্তর বাজারে হবিগঞ্জ-মাধবপুর সড়কে একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো জ- ১১-২৩৩৭) মোটরসাইকেলটিকে চাপা দেয়।
ঘটনার পর দিদার হোসেন কে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা বাসটিকে আটক করে থানায় সোপর্দ করেছেন।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed