Main Menu

গাজীপুরে নৌকা ডুবে ৪ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ঈদের দিন বিকেলে বিলে বেড়াতে গিয়ে নৌকা ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার বিকাল ৪টার দিকে স্থানীয় বাইমাইল বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন মেয়ে ও একজন ছেলে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। তবে তাদের সবার বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে।

নগরীর ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন বলেন, ঈদের আনন্দ উদযাপন করতে বিকেল সাড়ে ৩টার দিকে নয়জন শিশু একটি নৌকা নিয়ে বাইমাইল বিলে বেড়াতে যায়। তবে ৪টার দিকে তলা ফেটে পানি উঠে নৌকাটি ডুবে যায়। এ সময় তাদের আর্তচিৎকারে স্থানীয়রা পানি থেকে পাঁচজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। আর চার শিশুর লাশ উদ্ধার করে।

জয়দেবপুর থানাধীন ভোগড়া পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশগুলো উদ্ধারের প্রক্রিয়া চলছে।

Share





Related News

Comments are Closed