Main Menu

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৬ জুন) ভোরে এসব দুর্ঘটনা ঘটে।

এসব দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রংপুর কোতয়ালী থানার ওসি বাবুল মিয়া জানান, শনিবার ভোরে নগরীর হাজিরহাট এলাকায় বাসের ধাক্কায় দু’জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। লাশ দুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

পীরগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোয়াজ্জেম হোসেন জানান, শনিবার ভোরে বগুড়া থেকে রংপুর যাওয়ার পথে একটি মাইক্রোবাস পীরগঞ্জের আংড়ার ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহত হন চারজন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed