দশমিনায় সড়ক দূর্ঘটনায় নিহত ১
দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা: সড়ক দূর্ঘটনায় পটুয়াখালীর দশমিনায় মো. হানিফ (৩৯) নামে পল্লী বিদ্যুতের এক মিটার রিডার মটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার বহরমপুর ইউনিয়নের আতলা বাজারে এ ঘটনা ঘটে। তিনি বাউফল পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত ছিলেন। তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ মেহেরগঞ্জ গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে।
জানা গেছে, বাউফল পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত মো. হানিফ দশমিনা উপজেলায় পল্লী বিদ্যুৎ গ্রাহকদের মিটারের বিল সংরক্ষন করতেন। বৃহস্পতিবার সকালে মটরসাইকেল যোগে দশমিনায় আসাছিলেন তিনি। এ সময় মুঠোফোনে কথা বলা অবস্থায় আমতলা বাজারে এসে পৌছাঁলে মরটসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম একে এম আজাদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed