নারায়নগঞ্জে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ২
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ ফতুল্লায় এক কিশোরীকে পথরোধ করে পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এসময় পায়ে ধরে ভাই ডেকে আরও দুই বখাটের গণধর্ষণ থেকে রক্ষা পান ওই কিশোরী।
মঙ্গলবার রাতের এই ঘটনায় বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ ধর্ষকসহ দুজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- ফতুল্লার নন্দলালপুর ভাবী বাজার এলাকার মৃত রাজ্জাক মিয়ার ছেলে ধর্ষক স্বাধীন আহমেদ (২৫) ও তার বন্ধু তানভীর আহমেদ (২৫)।
ধর্ষকের বন্ধু তানভীর আহমেদকে গ্রেফতার করে থানায় নেয়ার পথে সে সাংবাদিকদের জানায়, সম্রাট নামে এক যুবক তার কিশোরী বান্ধবীকে নিয়ে ফতুল্লার নন্দলালপুর এলাকায় সড়ক দিয়ে ঘুরছিল।
এসময় তাদের দুজনকে পথরোধ করে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে সম্রাটকে বাইরে আটকে রেখে স্বাধীন (২৫) ওই কিশোরীকে প্রথমে ধর্ষণ করে।
তানভীর বলে, ‘এরপর আমি ধর্ষণ করতে ওই কক্ষে প্রবেশ করলে ওই কিশোরী আমার পায়ে ধরে কান্নাকাটি করে ভাই বলে ডাকে। এতে কিশোরীকে গালাগালি করে বের হয়ে আসি। একই কারণে আমাদের বন্ধু শান্তও কিশোরীকে ধর্ষণ করেনি।’
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল বলেন, কিশোরীর অভিযোগ পেয়ে ধর্ষকসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা তারা স্বীকার করেছে।
এঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed