Main Menu

ফ্রান্সে শরীফগঞ্জ যুব উন্নয়ন পরিষদের ইফতার মাহফিল

এনায়েত হোসেন সোহেল, প্যারিস, ফ্রান্স থেকে: ফ্রান্সে শরীফগঞ্জ যুব উন্নয়ন পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জুন) প্যারিসের ক্যাথসীমার সোনার বাংলা রেষ্টুরেন্টে বিপুল সংখ্যক গোলাপগঞ্জের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারে ফ্রান্সে বসবাসরত গোলাপগঞ্জ উপজেলার প্রবাসীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক,সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শরীফগঞ্জ যুব উন্নয়ন পরিষদ ফ্রান্সের সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান আমাদের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ ফ্রান্সের সহ সভাপতি হারুনুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশ্বনাথ উন্নয়ন পরিষদ ফ্রান্সের উপদেষ্টা মফিজ আলী, সালেহ আহমদ, হেলাল আহমদ, কয়েছ আহমদ, কাইয়ুম আহমদ, খান জাফর নান্নু, ফয়েজ আহমদ, এনাম উদ্দিন, অলি আহমদ।

এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি মিজানুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক আবু তাহের দিপু, কোষাধ্যক্ষ শরীফ উদ্দিন, প্রচার সম্পাদক মামুন আহমদ, সহ সভাপতি নোমান উদ্দিন, সমাজ সেবা সম্পাদক মায়েদ আহমদ প্রমুখ।

পরে ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক ময়নুল ইসলাম।

Share





Related News

Comments are Closed