ঈদে সিলেটে নিরাপদ পর্যটন নিশ্চিতে প্রস্তুত প্রশাসন
পর্যটন ডেস্ক: ঈদে নিরাপদ পর্যটন নিশ্চিত করতে সিলেট জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, প্রকৃতির লীলাভূমি সিলেট অঞ্চলে পর্যটকদের উপছে পড়া ভিড় থাকে। বিশেষ করে ঈদের সময়টাতে হাজার হাজার পর্যটকের সমাগম হয়। নানাবিধ সমস্যার সাথে যাতায়াত, আবাসিক হোটেল ও খাবার সমস্যাসহ নানাবিধ সমস্যা রয়েছে।
এসব সমস্যা সমাধানের লক্ষে কার্যকরপদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নৌকার ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬শ’ টাকা। ছবি প্রিন্ট করে নিলে থ্রি অার সাইজের ১৫ টাকা ও ফোর অার ৩০ টাকা। মেমোরি কার্ডে নিতে চাইলে ৫ টাকা। পর্যটকদের অসচেতনতার কারনে প্রতিবছরই দেখা যায় প্রাণহানী ঘটছে। তাই পর্যটন স্পট গুলোর ঝুকিপূর্ণ স্থান গুলোতে লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হবে। এছাড়াও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হবে। পর্যটন পুলিশের পাশাপাশি আনসারসহ রবার স্কাউট কাজ করবে প্রত্যেকটি পর্যটন কেন্দ্রে । তবে দুর্ঘটনা এড়াতে জনসচেতনতার বিকল্প নেই। এছাড়া পর্যটকদের তথ্য সেবা প্রদান করার জন্য তথ্য কেন্দ্র চালু করেছে জেলা প্রশাসন সিলেট। যে কোন তথ্য সেবা পেতে +8801797312914 এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
Related News
এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!
পর্যটন ডেস্ক: উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত ছয়টি দেশে ভ্রমণের জন্য বহুল প্রতীক্ষিত একক পর্যটনRead More
বাংলাদেশি রোগীদের চিকিৎসা যাত্রা সহজ করতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও রোগীবান্ধব করতে উদ্যোগRead More



Comments are Closed