চট্টগ্রামে বিদ্যুৎস্পৃস্টে কলেজ ছাত্রসহ ৩জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীতে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে পৃথক ঘটনায় এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে নগরীর বাকলিয়া, কদমতলী ও নিউ মার্কেটে এসব ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে দুজনের নাম পরিচয় জানাতে পেরেছে পুলিশ। তারা হলো- বাকলিয়া এলাকার শিশু ফাতেমা আক্তার মিম (৮), কলেজছাত্র শহীদুল ইসলাম (১৯) এবং অজ্ঞাত বিদ্যুৎ মিস্ত্রি (২০)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম এসব ঘটনা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার রাত ১০টার দিকে বাকলিয়ার মরিচের মিল এলাকায় বৃষ্টির সময় শিশু ফাতেমা আাক্তার নিজ বাসার সামনে জমে থাকা পানিতে নামলে সেখানে বিদ্যুতায়িত হয়। তাকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ফাতেমা কুমিল্লার মুরাদনগরের শাহ আলমের মেয়ে নগরীর বাকলিয়া থানার মরিচের মিল এলাকার পরিবারের সাথে থাকতো।
মধ্যরাতে নগরীর নিউ মার্কেট থেকে দেওয়ান হাট বাসায় যাওয়ার পথে কদমতলী বিআরটিসি এলাকায় ফ্লাইওয়ারের উপরে বিদ্যুস্পৃষ্ট হয়ে আহত হন দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের একাদশ শ্রেণির ছাত্র শহীদুল ইসলাম (১৯)। তাকে চমেক হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয় বলে জানান এসআই জহিরুল হক। নিহত শহীদুল ইসলাম বাঁশখালী উপজেলার কদমরসুল শেখপাড়ার মো. হোসেনের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সোমবার ভোরে নগরীর নিউ মার্কেটে আলোকসজ্জার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় (২২) এক যুবকের মৃত্যু হয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed