১৪ শতাধিক শিশুর মাঝে উপহার ও ইফতার সামগ্রী বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে সুবিধা বঞ্চিত ১৪ শতাধিক শিশুর মাঝে উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সোমবার বিকাল সাড়ে ৩টায় আন্তর্জাতিক স্বেচ্ছা সেবী সংগঠন গুড নাইবারস বাংলাদেশ এর উদ্যোগে আদমপুরস্থ প্রকল্প কার্যালয় মিলনায়তনে এসব সামগ্রী বিতরণ করা হয়।
সংস্থা সূত্রে জানা যায়, আদমপুর ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত ১৪২৭ জন শিশুকে গুড নেইবারস বাংলাদেশ আদমপুর প্রকল্প কার্যালয়ে উপস্থিত করে আনুষ্ঠানিকভাবে উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার প্রকল্পের ব্যবস্থাপক রিমো রনি হালদারের সভাপতিত্বে উপহার ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদাল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক শাব্বির এলাহী ও সাংবাদিক এম এ ওয়াহিদ (রুলু)। এ উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় আয়োজকদের পক্ষে বলা হয়, সংস্থাটি স্বেচ্ছাসেবী হিসাবে এ অঞ্চলের আর্থ সামাজিক, শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া উন্নয়নে কাজ করছে। বিশেষ করে শিক্ষা উন্নয়নে সব সময় সুবিধা বঞ্চিত শিশুদের পাশে রয়েছে সংস্থাটি।
উপহার হিসাবে প্রতিটি শিশুকে ১টি করে খাতা, কলম, পেন্সিল, ছাতা, স্ক্যাল ও এক লিটার করে সরিষার তেল প্রদান করা হয়। সাথে সাথে রমজানের ইফতার হিসাবে পানীয়, খেজুর ও সেমাই বিতরণ করা হয়।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed